এই লোনাপানির আগ্রাসন রুখতে বিশ্বজুড়ে বিভিন্ন প্রকৌশলগত সমাধান খোঁজা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ভিয়েতনামে জোয়ারের সময় লোনাপানি আটকাতে এবং ভাটার সময় পানি বের করে দিতে বিশাল স্লুইসগেট বা টাইড গেট নির্মাণ করা হয়েছে।