বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও জেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪টি ড্রেজারের নথিপত্র জব্দ করা হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী অভিযান পরিচালনা শেষে রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেঘনা নদীর সওড়া সৈয়দখালি এলাকায় এই অভিযান পরিচালনা হয়। কোস্ট গার্ড বেইজ ভোলা, স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার সদস্যরা সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে এ অভিযানে অংশ নেন। অভিযান চলাকালীন বালু উত্তোলনের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১৪টি ড্রেজারের কাগজপত্র জব্দ করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নথিপত্রগুলো বরিশাল জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।আরও পড়ুন: ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধনলেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, 'অবৈধ বালু উত্তোলন ও বালুখেকোদের হাত থেকে নদী ও উপকূলীয় এলাকা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।'