ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় প্রান্ত মন্ডল নামে এক ফায়ার সার্ভিসের সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় মহাসড়কের ইচলাদীর উত্তর পার্শ্বের শেখ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত প্রান্ত মন্ডল বরগুনার পাথরঘাটার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মন্ডলের ছেলে।বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, 'ফায়ার সার্ভিসের ওই সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বরিশালের দিকে যাচ্ছিলেন। এসময় ইচলাদী পৌছালে অজ্ঞাত যান তাকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে প্রান্ত ছিটকে সড়কের পার্শ্বে পড়ে থাকে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: বরিশালে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২তিনি আরও বলেন, 'মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।'