বাড়িতে চলছে বিয়ের আয়োজন। আনন্দ-উৎসবের সেই ঘরে হঠাৎ নেমে এলো শোকের ছায়া। গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কনের মা দীপিকা সানা। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঘুঘুমারি গ্রামে এ ঘটনা। দীপিকা স্থানীয় কৃষক দেবাশীষ সানার স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপিকা দুপুরের দিকে গরুর দুধ দোহাতে গোয়ালঘরে যান। ধারণা করা হচ্ছে, সেখানে থাকা বৈদ্যুতিক লাইনে ক্রুটি ছিল।... বিস্তারিত