তারুণ্যকে ধারণ করতে হয়, লালন করতে হয়, পালন করতে হয়
বন্ধুসভার তরুণেরা মানবিকতা, সততা, দায়িত্ববোধ ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার মতো সঠিক মূল্যবোধ ধারণের শতভাগ চেষ্টা করে যাচ্ছে। বন্ধুসভার তরুণেরা বৃক্ষরোপণ কর্মসূচি, বইমেলা আয়োজন, সাহিত্যচর্চা, সহমর্মিতার কর্মসূচি আয়োজন করে।