ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা পদ বহাল রাখা এবং সার সংক্রান্ত নতুন নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘খুচরা বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে জেলা ও উপজেলার কয়েকশ খুচরা সার বিক্রেতা অংশ নেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ করে খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করায় দেশের প্রায় ৪৪ হাজার পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবন-যাপন করছে। তারা অভিযোগ করেন, নতুন নীতিমালার কারণে প্রান্তিক পর্যায়ের এই ব্যবসায়ীরা কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে রয়েছেন।আরও পড়ুন: গাইবান্ধায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ, বিপাকে কৃষকরাঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু, মহেশপুরের সভাপতি সাইফুল ইসলাম উজ্জল, হরিণাকুন্ডুর সভাপতি শামিম আহমেদ চাঁদ, শৈলকুপার সভাপতি বাবুল আক্তার, কোটচাঁদপুরের সভাপতি  হারুন অর রশিদ ও কালীগঞ্জের সভাপতি জিল্লুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।