দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম টানা ৬ দফা বৃদ্ধির পর অবশেষে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, Read More