রামপুরার মামলায় রায়ের ধার্য দিনে চার সপ্তাহ সময় চাইল প্রসিকিউশন

আজ দুপুর পৌনে ১২টার দিকে ট্রাইব্যুনাল বসেন। তখন প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, আজ এ মামলার রায়ের দিন ধার্য আছে। তবে তাঁরা চার সপ্তাহ সময় চান।