ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় নয়ন আহাম্মেদ (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়িয়া উপজেলার জোরারব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত নয়ন ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালী এলাকার আরফান আলী শেখের ছেলে। তিনি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আরও পড়ুন: ময়মনসিংহে মাদকের টাকার দ্বন্দ্বে যুবককে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাদাত শাকিলকে সাথে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় আসছিলেন নয়ন। পথে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরারব্রিজ এলাকায় একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয় এবং তার সহযাত্রী শাকিল আহত হন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ।