২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন আফিফ হোসেন। অফফর্মের কারণে এরপর লম্বা সময় দলের বাইরে ছিলেন তিনি। তবে বিসিএল এবং অদম্য কাপে ফর্ম দেখিয়ে আবারও দলে ফিরতে চলেছেন বাঁহাতি অলরাউন্ডার।আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে আবারও দেশের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন আফিফ। আনুষ্ঠানিকভাবে এই সিরিজের দল ঘোষণা না হলেও, বিসিবির বিশ্বস্ত সূত্র এই তথ্য জানিয়েছে।এদিকে, ইনজুরির কারণে পাকিস্তান সিরিজের দলে থাকছেন না তানজিম সাকিব। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম ফিট থাকায় মিরপুরে অতিরিক্ত কোনো পেসার নিতে চাইছে না দল। তাই সুযোগ হচ্ছে না হাসান মাহমুদেরও।আরও পড়ুন: নির্বাচক চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিকের মধ্যে একজন বাদ পড়ার গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে ডাক পেতে পারেন আকবর আলী। আর নিয়মিত উইকেটরক্ষক হিসেবে লিটন দাস তো থাকছেনই।আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সবগুলো ম্যাচ।