এক বছরের মধ্যে সারাদেশে পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। আগামী মে মাস থেকেই এ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান।বুধবার এই সভার পাশাপাশি সুস্বাস্থ্যের বাংলাদেশ ও কৃষক কার্ড চালুসহ সরকারের অগ্রাধিকার ভিত্তিক বেশ কয়েকটি কর্মসূচির অগ্রগতি নিয়ে পৃথক পৃথক সভায় কর্মব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আরও পড়ুন: চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরেবৃক্ষরোপণ নিয়ে সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ছাড়াও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী আরও জানান, তৈরি পোশাক শিল্পের পরে কার্বন বাণিজ্যকে সর্বোচ্চ বাণিজ্য খাতে রূপান্তর করতে চায় সরকার।