ইরানে দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা করেছে। একই সঙ্গে ২০০৩ সালের ইরাক অভিযানের তুলনায় এই অভিযান প্রায় দ্বিগুন মাত্রার হয়েছে বলে জানিয়েছে তারা। ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জানিয়েছেন, তারা ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করেছে। ইউএস নেভির সিনিয়র এডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, বুধবার (৪ মার্চ) পারস্য উপসাগর, হরমুজ প্রণালি অথবা ওমান সাগরের কোথাও একটাও ইরানি জাহাজ নেই। ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও বম্বারের সমন্বয়ের এই অভিযান বর্তমান প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে বড় মার্কিন সেনা মোতায়েনের ঘটনা বলে জানান ব্র্যাড কুপার। সূত্র: বিবিসি এসএএইচ