রমজান মাস মহান আল্লাহর অনন্য নেয়ামতে পরিপূর্ণ। বান্দা তা স্বচ্ছন্দে পালন করবে। তবে মানুষমাত্রই ভুল করতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারে।রমজানে কোনো কারণে কেউ রোজা রাখতে না পারলে বা রোজা পালন করতে গিয়ে কোনো ত্রুটি হলে অথবা রোজা রাখার পর তা ভেঙে গেলে তার প্রতিকারস্বরূপ ইসলাম যে বিধান দিয়েছে, তাকেই রোজার কাজা-কাফফারা ও ফিদিয়া বলা হয়। রোজার ফিদিয়া আর বার্ধক্য বা জটিল কোনো রোগের কারণে যার রোজা রাখার একেবারেই সামর্থ্য নেই এবং পরে কাজা করার সামর্থ্য ফিরে পাওয়ার সম্ভাবনাও নেই—এমন ব্যক্তি রোজার পরিবর্তে ফিদিয়া দিবে। ফিদিয়া হলো প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিন ব্যক্তিকে দুবেলা তৃপ্তিসহ খাবার খাওয়ানো বা এর মূল্য দেয়া। একটি রোজার পরিবর্তে একটি ফিদিয়া ওয়াজিব হয় (আদদুররুল মুখতার: ২/৪২৬) আরও পড়ুন: নারীরা ঘরে বসে কীভাবে ইতিকাফ করবেন মনে রাখতে হবে, পরবর্তী সময়ে ওই ব্যক্তি যদি সুস্থ হয়ে রোজা রাখার মতো শক্তি ও সাহস পায়, তাহলে তার আগের রোজার কাজা আদায় করতে হবে। তখন আগে আদায়কৃত ফিদিয়া সদকা হিসেবে গণ্য হবে।