সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুনির্দিষ্ট করতে মন্ত্রিসভার আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দফতর পুনর্বণ্টন করা হয়েছে।বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করেছেন।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী:মো. শরিফুল আলম: আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে তিনি কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে কেবল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।হাবিবুর রশিদ: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।মো. রাজিব আহসান: তিনি দায়িত্ব পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের।মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।ফারজানা শারমীন: আগে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তিনি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।মো. নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।ববি হাজ্জাজ: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই প্রতিমন্ত্রীকে এখন থেকে কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি আলাদা এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টাকে নির্দিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা হলেন:নজরুল ইসলাম খান: বর্তমান রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।রুহুল কবির রিজভী আহমেদ: তাকে তার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে।উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি তাদের মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল।মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সিই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, গত ১৭ ও ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং এই পুনর্বণ্টন আদেশ অবিলম্বে কার্যকর হবে।