কুয়েতে একটি আবাসিক এলাকায় ড্রোনের টুকরো পড়ে ১১ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) মধ্যরাতে দেশটির রাজধানী গভর্নরেটের এলাকায় এই ঘটনা ঘটে। তথ্যানুসারে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি ভাবনের জানালার কাঁচ ভেঙে রুমের ভেতরে প্রবেশ করার পর ওই কিশোরী শ্যাপনেলের আঘাতে আহত হয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে চিকিৎসক দল পৌঁছে চিকিৎসা শুরু করে। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় থেকেই তাকে বাঁচানোর প্রচেষ্টা অব্যাহত ছিল এবং আল-আমিরি হাসপাতালে পৌঁছানোর পর প্রায় ৩০ মিনিট ধরে তার চিকিৎসা চলে। বাঁচানোর জন্য বহু প্রচেষ্টা সত্ত্বেও, শ্যাপনেলের আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও পড়ুন: বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস মেয়েটির পরিবারের চার সদস্য, যার মধ্যে তার মা-ও রয়েছেন, বর্তমানে তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ওই প্রবাসী পরিবার কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি মন্ত্রণালয়।