ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বর্তমানে সফল ওপেন হার্ট সার্জারি শেষে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে তার হার্ট অ্যাটাক হয়েছে।পরবর্তীতে এনজিওগ্রাম ও আনুষঙ্গিক পরীক্ষা শেষে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ফজলুর রহমান বাবুঅভিনেতার স্ত্রী কাজী রোকসানা রমা গণমাধ্যমেক জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তিনি এখন অনেকটা সুস্থ। তবে পুরোপুরি সেরে উঠতে তাকে কঠোর নিয়মে চলতে হবে। আরও পড়ুন: 'দয়া করে একটু মানবিক হই'চিকিৎসকরা জানিয়েছেন, ধকল কাটিয়ে উঠতে ফজলুর রহমান বাবুকে আগামী অন্তত এক বছর সব ধরনের কাজ ও শারীরিক চাপ থেকে দূরে থাকতে হবে।