চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসসি) উদ্যোগে এবং চাকসুর সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।আরও পড়ুন: ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপবক্তারা বলেন, ‘বিশ্বায়নের এ যুগে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব শিক্ষার্থী দক্ষতা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং স্কলারশিপ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।’প্রধান অতিথির বক্তব্যে সারাহ কুক বলেন, ‘শিক্ষা ও গবেষণায় যুক্তরাজ্য-বাংলাদেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।আরও পড়ুন: গুলশানে ‘আমরা নারী’র উদ্যোগে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিতসভাপতির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার গবেষণা সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি যুক্তরাজ্যের সঙ্গে একাডেমিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা জানান।এর আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং স্কলারশিপ বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।