আবিরের রঙে বরিশালে অনুষ্ঠিত হলো দোল উৎসব

নাচ, গান আর আবিরের রঙে বরিশালে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা।বুধবার (৪ মার্চ) সকাল থেকেই মহানগরীর মন্দির ও পাড়া-মহল্লায় আবির খেলায় মেতে ওঠে সব বয়সের মানুষ। তবে উৎসবের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বিএম কলেজ রোডের শ্রী শ্রী শংকর মঠ মন্দির প্রাঙ্গন।প্রতি বছরের মতো এ বছরেও সকালে পূজার মাধ্যমে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ বছরও জেলার সবচেয়ে বড় পরিসরে এ উৎসবের আয়োজন করে শংকর মঠ পূজা উদযাপন কমিটি। সকাল সোয়া ৭ টায় শিব পূজার মধ্য দিয়ে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।  এরপরেই আবির খেলায় মাতেন তরুণ-তরুণীরা।দেড় হাজার তরুণ-তরুণী রেজিষ্ট্রেশনের মাধ্যমে এতে অংশগ্রহন করেন। বেলা বাড়ার সাথে সাথে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে উঠে রঙিন। দোল উৎসবের এমন আয়োজনে অংশগ্রহন করতে পেরে খুশি আগতরা।দোল উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গনে নানা আয়োজনে মধ্যে ছিলো ডিজে পার্টি। ডিজের তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন তরুন তরুণীরা। দোল উৎসবে নানা রঙে সাজিয়ে তোলেন নিজেদেরকে। আগামীতে যাতে আরও বড় পরিসরে দোল উৎসবের এই আয়োজন করা হয় এমন প্রত্যশা সবার।আরও পড়ুন: মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দদোল উৎসবে অংশ নেয়া বিএম কলেজের এক শিক্ষার্থী শ্র‍েয়া ঘোষ জানান, 'সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাঁধা এই দোলপূর্ণিমার দিনে রং খেলায় মেতেছিলেন। এই দিনে তাই তারা দোল উৎসব পালন করে আসছে।'শুধু আবিরের রঙ নয় শংকর মঠে আয়োজন ছিলো র্যাফেল ড্র এবং প্রসাদ বিতরণ।এবিষয়ে শ্রী শ্রী শংকর মঠ দোল উৎসব উদযাপন কমিটির সভাপতি তন্ময় দাস তপু জানান, বিগত ৪ বছর যাবত  শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির উদ্যোগে এই দোল উৎসবের আয়োজন করা হচ্ছে। আর এতে এ বছর রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় দেড় হাজার মানুষের সমাগম ঘটেছে এই উৎসব আয়োজনে।