শরীয়তপুরে খাদেম হত্যা মামলায় অস্ত্রসহ সুরেশ্বর গদীনশীন পীর গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চাঞ্চল্যকর সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার প্রধান আসামি দরবার শরীফের গদীনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৪ মার্চ) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নড়িয়া থানা পুলিশ।পুলিশ জানায়, গত বছরের ২৪ অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় জয়নাল সরকারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মেয়ে ইভা আক্তার।আরও পড়ুন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা কারাগারেমামলার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করে পুলিশ। এর মধ্যে রবিন শেখ (৩২) নামে একজনকে মুন্সীগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেফতার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেফতারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।আরও পড়ুন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো আইভীকেএ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি।