বৈশাখী নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক লিটন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিলেট জেলা শাখার আহ্বায়ক রহমতে এলাহি লস্কর নাঈম। তিনি অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গণমুখী আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ১২টার পর সিলেট নগরের এয়ারপোর্ট রোডের এডভেঞ্চার ওয়ার্ল্ড এলাকায় পুলিশের একটি চেকপোস্টে একটি Read More