কক্সবাজারের টেকনাফ থেকে আব্দুল্লাহ আল সাঈদ নামের এক হাফেজ কিশোর হারিয়ে গেছে। তার বয়স ১৩ বছর। সাঈদ এর গায়ের রং শ্যামলা এবং পরনে ছিলো পাজামা-পাঞ্জাবি।আব্দুল্লাহ আল সাঈদ সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানাধীন ৩নং টেকনাফ সদর এলাকায় মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে টেকনাফ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। জিডি নং-১৪২, তারিখ-০৩/০৩/২০২৬ খ্রি.। কোনো ব্যক্তি ছবিতে প্রদর্শিত কিশোরের সন্ধান জেনে থাকলে আব্দুল্লাহ আল সাঈদের বাবা মুহাম্মদ সামছুল আলমের (01840-840920) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার।