শাওমি স্মার্টফোন কিনে সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ!

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্মার্টফোন ও ট্যাবলেট ক্রেতাদের জন্য মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’ শুরু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি।‘ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে গ্রাহকরা জিতে নিতে পারেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের আকর্ষণীয় সুযোগ। মেগা পুরস্কার ও নিশ্চিত উপহারক্যাম্পেইন চলাকালীন রেডমি নোট ১৫ সিরিজ, রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে সৌভাগ্যবান বিজয়ীরা সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের টিকিট ছাড়াও পাবেন ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও এয়ার ফ্রায়ার জেতার সুযোগ।এ ছাড়া নির্দিষ্ট মডেলের ডিভাইসের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক:রেডমি নোট ১৫ প্রো প্লাস: প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগের সঙ্গে একটি স্মার্টওয়াচ।রেডমি নোট ১৫, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো: প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ।রেডমি ১৫, রেডমি ১৫সি ও রেডমি এ ফাইভ: আকর্ষণীয় ট্র্যাভেল ব্যাগ।রেডমি নোট ১৫ ফাইভজি: নিশ্চিত ২,০০০ টাকা ক্যাশব্যাক। আরও পড়ুন: ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫ অংশগ্রহণের নিয়মঅফারটি পেতে নির্ধারিত মডেলের স্মার্টফোন বা প্যাড কেনার পর বিক্রেতার কাছ থেকে রিটেইল কোড সংগ্রহ করতে হবে। এরপর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে EWM IMEI No Retail code লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস করলেই গ্রাহক নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা পুরস্কারের জন্য বিবেচিত হবেন।এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘গ্রাহকদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। প্রতি বছরের মতো এবারও এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শাওমি ফ্যানদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত শাওমি ২০১৮ সাল থেকে বাংলাদেশে অফিশিয়াল কার্যক্রম শুরু করে বর্তমানে দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছে।