টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক সংখ্যায় রেকর্ড

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এখনও অনুষ্ঠিত হয়নি, তার আগেই দর্শক সংখ্যায় রেকর্ড গড়েছে। এবারের বিশ্বকাপে দর্শক সংখ্যা ছাড়িয়েছে ৫০০ মিলিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।এক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা থাকে দর্শকদের। সেই ম্যাচটাই এবার বেস্তে যেতে বসেছিল, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নিয়েছিল পাকিস্তান। তবে পিসিবি, বিসিবি ও আইসিসির বৈঠকের পর সে বিষয়ে সমাধান হয়েছিল। শেষ পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তা না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো আইসিসিকে।  তবে আইসিসিকে সেই ক্ষতির মুখে পড়তে হয়নি, উল্টো দর্শক সংখ্যায় রেকর্ড গড়েছে এবারের বিশ্বকাপ। সেমিফাইনালের আগেই দর্শক সংখ্যা ৫০০ মিলিয়ন ছাড়িয়ে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ’র আশা, সেমিফাইনালে দর্শক সংখ্যা আরও বাড়বে। তিনি বলেছেন, জিওহটস্টারের একযোগে দর্শক সংখ্যা পৌঁছেছে ৬০.৫ মিলিয়নে।  আরও পড়ুন: বাংলাদেশ সফরে বাদ বাবর, পাকিস্তান দলে অভিষেকের অপেক্ষায় ছয় ক্রিকেটার বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জয় শাহ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর যাত্রা শুরু হয়েছিল সবার জন্য সহজলভ্য ক্রিকেট ইভেন্টে পরিণত করা লক্ষ্য নিয়ে। ভারতে এই আসরের দর্শক সংখ্যা ৫০০ মিলিয়ন ছাড়িয়েছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।’  The journey of the @ICC #T20WorldCup 2026 began with the ambition to make it the most #global & #accessible Cricket event ever. I am humbled that viewership for the event in India has crossed 500 million, the highest ever for any T20 World Cup in history. It was also heartening…— Jay Shah (@JayShah) March 4, 2026  ডিজিটাল প্ল্যাটফর্মেও বেশ সাড়া ফেলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারে একসঙ্গে সর্বোচ্চ ৬৫ মিলিয়ন দর্শক খেলা দেখেছেন।  আরও পড়ুন: বিশ্বকাপ ও অলিম্পিকে খেলে ক্যারিয়ার শেষ করতে চান ম্যাক্সওয়েল জয় শাহ আরও বলেন, ‘জিওহটস্টারে একসঙ্গে দর্শক সংখ্যা সর্বোচ্চ ৬৫ মিলিয়নে পৌঁছানোও ছিল আনন্দের বিষয়। আজ রাত থেকে টুর্নামেন্টের নকআউট পর্ব শুরু হচ্ছে। আমরা আশা করি, ভারতীয় সমর্থকদের অপরিসীম ভালোবাসা আমাদের ইভেন্টগুলোকে আরও নতুন রেকর্ড গড়তে সহায়তা করবে।’  কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। আগামীকাল সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত।