শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা। বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।