জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচটায় কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজ এই তিনজন খেলেননি। তাদের ফিরিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা।প্রোটিয়াদের একাদশ থেকে বাদ পড়েছেন জর্জ লিন্ডে, এনরিখ নর্কিয়া ও কেওনা মাফাকা। জিম্বাবুয়ে তুলনামূলক কম শক্তিশালী দল হওয়ায় তাদের সুযোগ দিয়েছিলেন শুকরি কনরাড। ওই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা সুপার এইটের ১ নম্বর গ্রুপের চ্যাম্পিয় হয়।ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে ছুটিতে গিয়েছিলেন ম্যাট হেনরি। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের নিউজিল্যান্ডের স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। তাদের একাদশে পরিবর্তন এসেছে একটি। ইশ সোধির পরিবর্তে দলে ঢুকেছেন জিমি নিশাম।আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক সংখ্যায় রেকর্ডএ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।দক্ষিণ আফ্রিকা একাদশএইডেন মারক্রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, দেওলাদ ব্রেভিস, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস. মার্কো ইয়ানসেন, করবিন বোশ, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ ও লুঙ্গি এনগিদি।নিউজিল্যান্ড একাদশটিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলপস, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককঞ্চি, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন।