টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে রিফাত (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।বুধবার (৩মার্চ) বিকেলে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত রিফাত ভূঞাপুরের চাঁন আমুলা এলাকার হায়দার আলীর ছেলে।এ তথ্য নিশ্চিত করেছেন কালিহাতি ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ আতাউর রহমান।আরও পড়ুন: বরিশালে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তারতিনি জানান, যমুনা এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক ঢাকার দিয়ে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছানোর পর একটি বাস পেছন থেকে ওভারটেক করার সময় ট্রাকটিকে চাপা দিয়ে চলে যায়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিফাত নিহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।