আগামী ১৯ মার্চ একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল আলোচিত দুটি সিনেমা ‘ধুরন্ধর ২’ ও 'টক্সিক'। তবে হঠাৎই পিছিয়ে দেয়া হয়েছে ‘টক্সিক’র মুক্তি। ৪ মার্চ সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান অভিনেতা যশ।যশ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে। তার ভাষ্য, বিশ্বজুড়ে দর্শকদের জন্যই তৈরি করা হয়েছে সিনেমাটি। কিন্তু সেই দর্শকদের কাছে ঠিকভাবে পৌঁছাতে বাধা হতে পারে এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি। আরও পড়ুন: প্রকাশ্যে মেজাজ হারিয়ে কাকে ‘পাগল’ বললেন রণবীর কাপুর?তিনি আরও জানান, ১৯ মার্চ মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল পুরো টিম। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন তারিখ ঠিক করা হয়েছে। আরও পড়ুন: আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে 'কেনেডি': সানি লিওনযশের ঘোষণা অনুযায়ী, ‘টক্সিক’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৮ জুন। সিনেমাটি ইংরেজিসহ একাধিক ভারতীয় ভাষায় একযোগে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।