বিয়ানীবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল তাহেরের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ট্রাকচাপায় আবু তাহের তানিম নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার রামধা গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলাচলকারী একটি ট্রাক তানিমকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিয়ানীবাজার থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তাৎক্ষণিকভাবে ট্রাকটি আটক করেছে পুলিশ।