রিয়ালের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে সিরি আ'র কোচ

রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়ার ওপর চাপ বাড়ছে। ইতালির বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইতোমধ্যে বিকল্প খুঁজতে শুরু করেছেন। শাবি আলনসোর বিদায়ের পর থেকে লস ব্লাঙ্কোরা কঠিন সময় পার করছে। আরবেলোয়া দায়িত্ব নিলেও ক্লাব কর্তৃপক্ষ বর্তমান অগ্রগতিতে সন্তুষ্ট নয়।২০২৬-২৭ মৌসুমের জন্য এসি মিলানের প্রধান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে আনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে মাদ্রিদ। ইতালিয়ান দৈনিক কোরিয়েরে দেল্লো  স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। সান সিরোতে আলেগ্রির বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত, তবে স্প্যানিশ রাজধানীর জায়ান্টদের প্রস্তাব অনেক কোচের পক্ষেই লোভনীয় হয়ে থাকে।সম্প্রতি গেতাফের কাছে ঘরের মাঠে ১-০ ব্যবধানে হার পরিস্থিতিকে আরও জটিল করেছে। এতে লা লিগা শিরোপা দৌড়ে বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে মাদ্রিদ। ম্যাচে শৃঙ্খলার অভাব স্পষ্ট ছিল, বিশেষ করে তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর সরাসরি লাল কার্ড পাওয়ার ঘটনায়। আরবেলোয়া ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি। আরও পড়ুন: ফিনালিসিমার জন্য বিকল্প ভেন্যুর খোঁজ, আলোচনায় যে স্টেডিয়ামগুলোতিনি বলেন, ‘এটা গ্রহণযোগ্য নয়। মাস্তান্তুয়োনোর ঘটনা ঘটতেই পারে না। হুইসেন ও কারেরাসের হলুদ কার্ড খেলার অংশ। কিন্তু ভিগোতে আমাদের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবে না।’কৌশলগত দুর্বলতা নিয়েও তিনি স্বীকার করেন, ‘গেতাফের চেয়ে আমাদের সুযোগ বেশি ছিল। যা হয়েছে, তা অপ্রত্যাশিত কিছু নয়। গোল করার সুযোগ ছিল, তবে আমরা আরও ভালো খেলতে পারতাম। খেলোয়াড়দের চেষ্টার কোনো দোষ নেই। উন্নতির দায়িত্ব আমার। এই হারের দায় আমার।’চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ সামনে রেখে তার কতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে।আলেগ্রির সঙ্গে মাদ্রিদের সম্পর্ক নতুন নয়। ২০১৯ ও ২০২১ সালে তিনি প্রায় ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছিলেন। ২০২১ সালে তো মৌখিক সমঝোতাও হয়েছিল বলে জানা যায়, কিন্তু শেষ মুহূর্তে তৎকালীন সভাপতি আন্দ্রেয়া আগনেল্লির সঙ্গে বৈঠকের পর জুভেন্টাসে ফিরে যান।এদিকে ইয়ুর্গেন ক্লপও পেরেজের আগ্রহের তালিকায় থাকলেও তিনি বর্তমানে রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’ পদে স্থিত আছেন এবং দ্রুত কোচিংয়ে ফেরার সম্ভাবনা কম। ফলে মাদ্রিদ যদি আরবেলোয়ার ওপর থেকে আস্থা সরিয়ে নেয়, তাহলে আলেগ্রিই সবচেয়ে জোরালো প্রার্থী। আরও পড়ুন: ইরান বিশ্বকাপে খেলবে কিনা তাতে কিছু আসে যায় না ট্রাম্পের৫৮ বছর বয়সী আলেগ্রির বড় তারকাদের সামলানোর দক্ষতা ও চাপের মধ্যে শিরোপা জেতার অভিজ্ঞতাই মাদ্রিদ বোর্ডকে আকৃষ্ট করছে।তবে গুঞ্জনের মাঝেও আলেগ্রি জানিয়েছেন, তার পুরো মনোযোগ এখন এসি মিলানেই। তিনি বলেন, ‘এই সপ্তাহের গুঞ্জন নিয়ে ক্লাবের সঙ্গে আমার পূর্ণ সমঝোতা আছে। আলোচনা হলে ভিন্নমত থাকতেই পারে, তবে সবার লক্ষ্য মিলানের ভালো। ১৫ বছর পর মিলানে ফিরে এসে আমি খুব খুশি। আমরা ভবিষ্যতের পরিকল্পনা করছি। এখন দেখতে হবে, আমরা শেষ ধাপে পৌঁছানোর মতো যথেষ্ট ভালো কিনা। ক্লাব ও আমার মধ্যে সম্পূর্ণ সমন্বয় আছে।’