ইরানের ‘টার্গেট’ এবার তুরস্ক!

মার্কিন-ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং সেখানে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এবার তুরস্কের দিকেও তেহরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে যাওয়ার পর ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করে দেয়। খবর আল জাজিরা’র। তবে ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য ঠিক কোথায় ছিল তা স্পষ্ট নয়। বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে ইরান থেকে উৎক্ষেপিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে যাওয়ার সময় ধরা পড়ে। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থাগুলো সময়মতো সেটি নিষ্ক্রিয় করে দেয়। সব পক্ষকে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার জন্য সতর্ক করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আঙ্কারা তাদের বিরুদ্ধে যেকোনো প্রতিকূল পদক্ষেপের জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করে।’ আরও পড়ুন: শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা রয়টার্স বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে অগ্রসর হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ফোনালাপের সময়, সংঘাত আরও বিস্তৃত করতে পারে এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে চলতে হবে বলে আরাঘচিকে জানান ফিদান। সূত্র: আল জাজিরা, রয়টার্স