নিষেধাজ্ঞা অমান্য করায় মেঘনায় ২৪ জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ২৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়।বুধবার (৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের হিজলা উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করে। পরে আটকদের জরিমানা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন: বশির আকন, নাজমুল, আরিফ হোসেন, সাইদুল ঢালী, ফরিদ সরদার, মো. শাহীন, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন, মো. সোহাগ, সাগর হোসেন হাওলাদার, ইয়াছিন মোল্লা, খলিলুর রহমান, আবু হানিফ, বাবুল হোসেন, মো. হারুন, মো. নাইম, মো. সবুজ, নজরুল ইসলাম, মো. রাকিব, মো. সজিব, মো. বাকের ঢালী, মো. মনির, বাকের বিশ্বাস ও আজাদ। আরও পড়ুন: মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘জাটকা ইলিশ রক্ষায় বর্তমানে মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকাররত অবস্থায় ২৪ জেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৫৫ হাজার মিটার কারেন্ট জাল।’ তিনি আরও জানান, পরে আটকদের মধ্যে ১৭ জনকে ২ হাজার টাকা করে এবং বাকি ৭ জনকে ১ হাজার টাকা করে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উদ্ধার করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।