বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সিলেটের বিভিন্ন সড়কের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, শহরের অনেক সড়ক চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দ্রুত সংস্কার না করলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। বুধবার (৪ মার্চ) সিলেট নগরীতে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত দলীয় ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের অবস্থা দেখে তিনি বিস্মিত হয়েছেন। অনেক স্থানে সড়কের এমন করুণ দশা যে সাধারণ মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়েছে। তিনি স্থানীয় সাংবাদিকদের প্রতি Read More