বাগেরহাটের মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে শহরের নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরীর সভাপতিত্বে সভায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদকের ভয়াবহ বিস্তারের কথা তুলে ধরেন। এমনকি মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সদস্যদের সখ্যতার কথা বলেন স্থানীয়রা। এছাড়া নাগেরবাজার, রেলবস্তি, সুপারিপট্টি, স্টেডিয়ামের পিছনে, রেললাইনের দুই পাশসহ বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ির কথা জানান তারা। তবে প্রভাবশালীদের ভয়ে সরাসরি মাদক ব্যবসায়ীদের নাম বলেননি উপস্থিত জনতা।আরও পড়ুন: বাগেরহাটে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটকপুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। সবার সহায়তায় বাগেরহাটকে মাদকমুক্ত করা হবে। এসময় মাদক ব্যবসায়ীদের তথ্য দিতে স্থানীয়দের প্রতি অনুরোধ জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, মাদক ব্যক্তি, পরিবার এমনকি সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদকের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। সবাইকে একসঙ্গে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসকমতবিনিময় শেষে নাগের বাজার, স্টেডিয়ামের পিছনে, রেলবস্তিসহ ওই এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।