আসিফের ব্যাংক হিসাব তলব নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট ভাইরাল

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ বিষয়ে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। রাত ৯টা ২২ মিনিটে ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আজ তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তার পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আজ প্রকাশ করেছেন।’ স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘আসিফ মাহমুদদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল। অথচ তারা আইনানুযায়ী সকল বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন। মিথ্যা, অপপ্রচার, এত-শত মিডিয়া ট্রায়াল—উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে। প্রমাণিত আর হবে না।’ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় ফেসবুকে পোস্ট করেছেন হাসনাত আবদুল্লাহ। ছবি সংগৃহীত আরও পড়ুন: নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ পোস্ট করার ৪৩ মিনিটের মধ্যেই তাতে ৯৪ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। সেই সঙ্গে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ পোস্টটিতে মন্তব্য করেন। এরআগে, সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য জানান আসিফ।