ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) ভোররাতে সংঘটিত এই ভয়াবহ হামলার দায় ইতিমধ্যে স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ভারত থেকে আন্তর্জাতিক নৌ-মহড়া শেষ করে ফেরার পথে ‘আইআরআইএস ডেনা’ নামের ইরানি ফ্রিগেটটি এই নজিরবিহীন হামলার শিকার হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই প্রথম কোনো শত্রু জাহাজকে টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়ার ঘটনা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কান নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পথ এক বিবৃতিতে জানিয়েছেন, তারা যখন দুর্ঘটনাস্থলে পৌঁছান, তখন সেখানে যুদ্ধজাহাজটির কোনো Read More