আন্তর্জাতিক ডেস্ক: ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর মধ্যকার চলমান সংঘাতের ফলে উদ্ভূত অস্বাভাবিক পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে কুয়েত সরকার। বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত ৩ মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে কুয়েতে অবস্থানরত সব ভিজিট ভিসাধারীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে ১ মাসের জন্য বৃদ্ধি করা হবে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে যেসব ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হতে যাচ্ছে, সেগুলো অতিরিক্ত এক মাস Read More