ঈদে মিলছে টানা সাতদিনের ছুটি

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে এক দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি শুরু হবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবেকদরের সরকারি ছুটি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। Read More