বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভেজাল গুড় ও চানাচুর তৈরির দায়ে এক প্রতিষ্ঠানের মালিককে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৪ মার্চ) বিকালে গোটাটিকর বিসিক শিল্পনগরীর মাশরাফি চানাচুর কোম্পানীতে অভিযান চালিয়ে ভেজাল পণ্যের প্রমাণ পায় আদালত। এসময় ওই প্রতিষ্ঠানের সব পণ্য জব্দ চানাচুর কোম্পানীর মালিক মো. নুরু খানকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। নুরু খান দক্ষিণ সুরমা থানার মোমিনখলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের ছেলে। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে অভিযানে র্যাব-৯ এর একটি দল ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অংশগ্রহণ করে। নির্বাহী Read More