জৈন্তাপুরে ফসলি জমি নষ্ট করে বালু উত্তোলন, প্রশাসনের অভিযান

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর রুপচেং অংশে ফসলি জমি বিনষ্ট করে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জৈন্তাপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে ১টি বালুভর্তি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। অপর ১টি নৌকার ব্যবহৃত মেশিন নষ্ট করা হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্ব উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শুরুর আগে ইউএনও’র গাড়ী দেখতে পেয়ে বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টরা নৌকা ফেলে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,“ফসলি জমি ও নদীর Read More