তুরস্কের দিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরে ধ্বংস

ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিরিয়া ও ইরাকের আকাশসীমা অতিক্রম করে তুরস্কের আকাশসীমার দিকে যাচ্ছিল। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তা স্পষ্ট নয়।