বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে দেশের জ্বালানি খাতে সাময়িক সংকট সৃষ্টির আশঙ্কার মধ্যে জনদুর্ভোগ এড়াতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে দেশে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে, যা বিদ্যুৎ ও সার উৎপাদনেও সাময়িক হ্রাস ঘটাতে পারে। জরুরি পর্যালোচনা সভায় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সভাপতিত্ব করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ Read More