যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে ৯ হাজারের বেশি মার্কিন নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। তিনি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, “যদি আপনি মধ্যপ্রাচ্যে একজন মার্কিন নাগরিক হন এবং দেশে ফিরতে চান, তবে দয়া করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করুন।”