বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমানকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছে বিএনপির মিডিয়া সেল। বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি করা হয়েছে। যেখানে অর্থনীতিবিদ না হয়েও হিসাববিদ হিসেবে মোস্তাকুর রহমানের কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার যোগ্যতা নিয়ে ওঠা সমালোচনা খণ্ডন করে যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়েছে। পোস্টটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘নতুন গভর্নর: হিসাববিদের হিসাব মিলবে কতটা’।