৫ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সে সব ইতিহাস।আজ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ১৫৫৮ - ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়। ১৬৮৪ - তুরস্কের বিরুদ্ধে রোম পোল্যান্ড ও ভেনিসের লিঞ্জলীগ গঠন। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৭৭০ - বোস্টনে (যুক্তরাষ্ট্র) জনতার ওপর গুলি চালিয়ে ব্রিটিশ সেনারা গণহত্যা ঘটায়। ১৭৯৩ - ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়। ১৮২২ - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশ হয়। ১৮২৪ - ইঙ্গ-বার্মা যুদ্ধ শুরু হয়। ১৮৩৩ - অবিভক্ত ভারতের প্রথম দুই নারী কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৮৩৬ - মেক্সিকো আলামো আক্রমণ করে। ১৮৯৬ - ইতালির প্রধানমন্ত্রী ক্রিসপি পদত্যাগ করেন। ১৮৯৭ - মার্কিন নিগ্রো অ্যাকাডেমি গঠিত হয়। ১৯১২ - স্পেনে স্টিমারডুবিতে ৫০০ যাত্রীর প্রাণহানি ঘটে। ১৯১৮ - মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়। ১৯৩৩ - জার্মানিতে নির্বাচনে এডলফ হিটলার ও তার নাৎসি পার্টির বহু আসনে জয়লাভ। তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর কিছুদিন পরই এক নায়কতন্ত্র ঘোষণা। ১৯৬৬ - জাপানের ফুজি পর্বতে ব্রিটিশ এয়ার লাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ১২৪ যাত্রী নিহত। ১৯৮৪ - ভূটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। ১৯৮৭ - সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন। ১৯৯৮ - ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়। ২০০১ - হজের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হাজির মৃত্যু। ২০০৭ - ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকেটিং (ই-টিকেটিং) পদ্ধতি চালু। জন্ম ১১৩৩ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি। ১৩২৪ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় ডেভিড। ১৩২৬ - হাঙ্গেরির রাজা লুই আই। ১৫১২ - ফ্লেমিশ গণিতজ্ঞ, মানচিত্রাঙ্কনবিদ ও দার্শনিক গেরারডুস মেরকাটর। ১৬৯৬ - ইতালীয় চিত্রশিল্পী জিওভান্নি বাতিস্তা টিয়েপলো। ১৮৭১ - পোলীয় রুশ অর্থনীতিবিদ ও দার্শনিক রোসা লুক্সেমবুর্গ। ১৮৮৭ - ব্রাজিলীয় সুরকার আতোর ভিলা-লোবোস। ১৮৯৮ - চীনা রাষ্ট্রনেতা চৌ এন-লাই। ১৯০২ - আজাদ আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের সেনা নীরা আর্য। ১৯০৪ - কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়। ১৯০৫ - প্রভাবতী দেবী সরস্বতী, বাঙালি ঔপন্যাসিক। ১৯০৮ - ইংরেজ বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও গায়ক রেক্স হ্যারিসন। ১৯১১ - এয়ার মার্শাল সুব্রত মুখার্জী, ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চিফ অভ দ্যা এয়ার স্টাফ। ১৯১৮ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ জেমস টোবিন। ১৯২২ - ইতালীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার জেটি পাওলো পাসোলিনির। ১৯২৮ - শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। ১৯৩৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের অর্থনীতিবিদ ড্যানিয়েল কানেমান। ১৯৩৭ - নাইজেরিয়ার সাবেক জেনারেল, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট ওলুস্যাগুন অবাসাঞ্জ। ১৯৩৯ - দিব্যেন্দু পালিত, ভারতীয় বাঙালি লেখক। ১৯৪২ - স্পেনীয় আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী ফেলিপে গনসালেস। ১৯৪৩ - ইতালীয় শিল্পী, তিনি গীতিকার ও গিটার লুচো বাত্তিস্তি। ১৯৬৮ - হাঙ্গেরীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী গর্ডন বাজনাই। ১৯৭৪ - মার্কিন অভিনেত্রী এভা মেন্ডেস। ১৯৮৭ - রুশ টেনিস খেলোয়াড় আন্না চাকভেতাদজে। মৃত্যু ১৫৩৪ - আন্তোনিও ডা করেগিও, ইতালীয় চিত্রশিল্পী। ১৬২৫ - ইংল্যান্ডের রাজা প্রথম জেমস। ১৮১৫ - ‘প্রাণী চুম্বকত্বের’ (ম্যাসমেরিজম) প্রবক্তা ফ্রানৎস ম্যাসমের। ১৮২৭ - ইতালীর বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা। পিয়ের লাপ্লাস, বিখ্যাত ফরাসি গণিতবিদ। ১৮৭৮ - হরিচাঁদ ঠাকুর, বাংলার মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। ১৯৪৪ - ম্যাক্স জেকব, ফরাসি কবি ও লেখক। ১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের নেতা ও হিটলার বধের নায়ক জোসেফ স্টালিন। ১৯৬১ - নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। ১৯৬৬ - রুশ নারী কবি আন্না আখমা তোভা। আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত? ১৯৬৭ - ইরানি রাজনৈতিক বিজ্ঞানী, রাজনীতিবিদ ও ৬০তম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক। ১৯৭৩ - অমূল্যকুমার দাশগুপ্ত, বাঙালি লেখক ও শিক্ষাবিদ। ১৯৮২ - জন বেলুশি, মার্কিন অভিনেতা, গায়ক ও চিত্রনাট্যকার। ১৯৯৬ - খন্দকার মোশতাক আহমেদ, বাংলাদেশের রাষ্ট্রপতি। ২০০৮ - জোসেফ ওয়েইযেনবাউম, জার্মান কম্পিউটার বিজ্ঞানী ও লেখক। ২০১৩ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার কর্নেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট। ২০১৬ - রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী। ২০২০ - হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার, পেরুর সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের ৫ম মহাসচিব।