ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও জয়ের ধারায় ফিরেছে চেলসি। গত দুই ম্যাচে এক হার ও এক ড্রয়ের পর, বুধবার (৪ মার্চ) অ্যাস্টন ভিলার মাঠে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ব্লুরা। এদিকে রাতের আরেক ম্যাচে ব্রাইটনের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লিগ লিডার আর্সেনাল।ভিলা পার্কে ম্যাচের দ্বিতীয় মিনিটেই চেলসির জালে বল পাঠান ডগলাস লুইজ। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে ভিলার জালে চার গোল দেয় চেলসি। ৩৫তম মিনতে জোয়াও পেদ্রো চেলসিকে সমতায় ফেরায়।প্রথমার্ধে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও গোল করেন এই ব্রাজিলিয়ান। দ্বিতীয় হাফের দশম মিনিটে কোল পালমার চেলসিকে তৃতীয় গোলের স্বাদ দেন। আর ৬৪তম মিনিটে জোয়াও পেদ্রো নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।আরও পড়ুন: সিটির পয়েন্ট হারানোর রাতে হারের মুখ দেখল ইউনাইটেড এই জয়ে লিভারপুলকে পেছনে ফেলে টেবিলের পাঁচে উঠে এলো চেলসি। চেলসির চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।এদিকে জয় পেয়েছে লন্ডনের আরেক ক্লাব আর্সেনালও। ব্রাইটনের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে গানাররা। আর্সেনালের একমাত্র গোলটি করেছেন বুকায়ো সাকা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ৭ পয়েন্টে এগিয়ে গেল আর্তেতার দল।