‘তোত্তোচান’ শেখায় প্রতিটি শিশুই আলাদা এবং সম্ভাবনাময়

বইটির নামের মধ্যেই শৈশবের কোমলতা লুকিয়ে আছে। আলোচনার শুরুতে উঠে আসে কৌতূহলী ও চঞ্চল এক ছোট্ট মেয়ের গল্প, যে আগের স্কুলে তার অদম্য কৌতূহল ও ভিন্ন আচরণের কারণে অবহেলার শিকার হলেও নতুন স্কুলে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে দেখে।