পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের শূন্য পদে কর্মী নিয়োগ দেয়া হবে। গত ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম: সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার, (ইন্টারন্যাশনাল মার্কেটিং)।পদসংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: এম.ফার্ম/বি.ফার্ম ডিগ্রি থাকতে হবে।যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার অফিসে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।চাকরির ধরন: পূর্ণকালীন।প্রার্থীর ধরন: নারী–পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।আরও পড়ুন: পপুলার ফার্মায় চাকরি: সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাসসহ নানা সুবিধাবয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।কর্মস্থল: ঢাকা।কর্মক্ষেত্র: অফিসে।বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যাতায়াত সুবিধা, সাপ্তাহিক ছুটি ২ দিন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), লভ্যাংশ বোনাস, উৎসব বোনাস বছরে ৩টি, অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল ভাতা, সেলস ইনসেনটিভ ও গ্রুপ জীবন বিমার ব্যবস্থা রয়েছে।আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।