দূর দেশে রোজা–ইফতার–তারাবিহ যেমন

তখন আমি ছাত্র। খণ্ডকালীন কাজ করি। রোজা রেখে কাজ–ক্লাস করতে কোনো সমস্যা হয় না। ইফতারের সময়ে দেখা যায়, হয় ক্লাসে আছি, না হয় কাজে। ঘড়িতে মাগরিবের সময় হলেই ব্যাগ থেকে বোতলে রাখা লিকুইড ইফতার বের করে টুক করে খেয়ে রোজা ভেঙে ফেলি।