প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান আনথ্রপিক যুক্তরাষ্ট্র সরকারের কাছে তাদের মডেলে ‘অসীমিত প্রবেশাধিকার’ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এর পরপরই একাংশ ব্যবহারকারী ওপেনএআই ছেড়ে অ্যানথ্রপিকের ক্লড চ্যাটবটে চলে যাচ্ছেন।