যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা জামায়াতের

জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের কথা বলেছে জামায়াত।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বৈঠক শেষে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি জানান, পল কাপুরের সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেছে জামায়াতের প্রতিনিধি দল। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যবৃদ্ধি এবং দেশের তরুণদের কর্মসংস্থান সম্প্রসারণে দুদেশের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির আলোচনা এর আগে সকাল ১০ টায় পল কাপুরের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসে যায় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।